শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্তান না হলে স্ত্রীকে তালাক, নাকি দ্বিতীয় বিয়ে? ইসলামের নির্দেশনা কী ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত

বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করলো পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চলমান অর্থনৈতিক সংকট কাটাতে গাড়ি, মোবাইল ফোন, চকোলেটের মতো বেশ কিছু বিলাসবহুল ও অনাবশ্যক পণ্য আমদানি নিষিদ্ধ করেছে পাকিস্তান। বৃহস্পতিবার (১৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

এক টুইটে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী বলেছেন, বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধের এ সিদ্ধান্তে দেশের মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। আমরা মিতব্যয়ী হবো এবং আর্থিকভাবে শক্তিশালী ব্যক্তিদের এ প্রচেষ্টায় নেতৃত্ব দিতে হবে যাতে আমাদের মধ্যে কম সুবিধাপ্রাপ্তদের এ বোঝা বহন করতে না হয়, যা পিটিআই সরকার তাদের ওপর চাপিয়ে দিয়েছিল।

এদিন এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘জরুরি অর্থনৈতিক পরিকল্পনা’র আওতায় অনাবশ্যক বিলাসবহুল পণ্য আমদানি নিষিদ্ধ করেছে সরকার।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের খবর অনুসারে, দেশটিতে আমদানি নিষিদ্ধ হওয়া পণ্যগুলোর মধ্যে রয়েছে গাড়ি, মোবাইল ফোন, শুকনো ফল, গৃহস্থালী জিনিসপত্র, ক্রোকারিজ, ব্যক্তিগত অস্ত্র, জুতা, ঘর সাজানোর উপকরণ, দরজা-জানালার ফ্রেম, সস, হিমায়িত মাংস, ফল, কার্পেট, টিস্যু পেপার, আসবাবপত্র, মেকআপ, চকোলেট, মিষ্টান্ন পণ্য, শ্যাম্পু, সানগ্লাস, সিগারেট, বাদ্যযন্ত্র প্রভৃতি।

মরিয়ম বলেন, এটি একটি জরুরি পরিস্থিতি। এ অবস্থায় পাকিস্তানিদের ত্যাগ স্বীকার করতে হবে। তিনি জানান, এ নিষেধাজ্ঞায় পাকিস্তানের প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার বেঁচে যাবে।

পাকিস্তানের তথ্যমন্ত্রী আরও বলেন, যেসব আমদানি আদেশের ঋণপত্র (এলসি) খোলা হয়েছে বা অর্থপ্রদান করা হয়েছে, সেগুলোর প্রক্রিয়া এগোবে। তবে নতুন করে আর কোনো এলসি খোলা যাবে না।

গত কয়েকদিন থেকে মার্কিন ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান কমেই চলেছে। বৃহস্পতিবার আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিপরীতে পাকিস্তানি রুপির মান প্রথমবার ২০০ ছাড়িয়েছে। দেশটিতে এক ডলার কিনতে এখন ২০০ দশমিক ২০ রুপি খরচ করতে হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ