মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন

গুগলের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের রাশিয়ায় থাকা সব অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে দেশটির সরকার। এর পরিপ্রেক্ষিতে রাশিয়ায় অবস্থিত গুগল শাখাকে দেউলিয়া ঘোষণা করছে কোম্পানিটি।
গুগলের ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করল রাশিয়া

রয়টার্স ও সিএনবিসির খবরে বলা হয়, ইতোমধ্যে এ ব্যাপারে একটি নোটিশ দিয়েছে গুগল। ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় রাশিয়া চাকরিরত কোনো গুগল কর্মীকে বেতন দিতে পারবে না বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।

এ ব্যাপারে গুগলের একজন মুখপাত্র সংবাদমাধ্যমকে জানান, সরকার আমাদের সব ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে। ফলে এ দেশে কাজ চালানোর মতো পরিস্থিতি আর নেই। বেতন পাচ্ছেন না কর্মীরা। একটি চরম সংকটের মুখে দাঁড়িয়ে রয়েছে সংস্থা।

ধারণা করা হচ্ছে, রাশিয়ার এমন সিদ্ধান্তে দেশটি থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিতে পারে গুগল। মূলত ফেব্রুয়ারির শেষার্ধে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করলে গুগলসহ বেশ কিছু অনলাইন প্ল্যাটফর্ম রুশ সরকারের ওপরে চাপ সৃষ্টি করতে থাকে। এবার তারই শোধ তুলল রাশিয়ার পুতিন সরকার।

কেবল ইউক্রেন প্রসঙ্গে নয়, গত বছর থেকেই রাশিয়ার সঙ্গে গুগলের মনোমালিন্য চলে আসছিল। সরকার বিরোধী তথ্য মুছে না ফেলায় রুশ সরকারের তোপের মুখে পড়ে গুগল। এরই সূত্র ধরে ২০২১ সালের মে মাসে গুগলকে ৮২ হাজার ডলার জরিমানা করা হয়।

রাশিয়া থেকে গুগল একেবারে তল্পিতল্পা গুটিয়ে চলে যাচ্ছে কিনা-এমন প্রশ্নের জবাবে সংস্থাটি থেকে জানানো হয়, পরিষেবা বন্ধ করলেও গুগল সার্চ, ম্যাপ এবং ইউটিউব পরিষেবা বিনামূল্যে দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ