বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

যে কারণে মিশরকে ধন্যবাদ জানালো ইউক্রেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা বৃহস্পতিবার মিশরকে ধন্যবাদ জানিয়েছেন।

মিশর কয়েকদিন আগে রাশিয়ার শস্য বহনকারী একটি জাহাজকে ফিরিয়ে দেয়।

আর রাশিয়ার জাহাজ বন্দর থেকে ফিরিয়ে দেওয়ার কারণে মিশরকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনীয় মন্ত্রী।

মিশরকে ধন্যবাদ জানিয়ে দিমিত্রো কুলেবা বলেন, আমি মিশরের (পররাষ্ট্রমন্ত্রী) সামেহ সোকরির সঙ্গে কথা বলেছি। আমরা মিশরের প্রতি কৃতজ্ঞ ইউক্রেনের চুরি করা শস্য বহনকারী জাহাজ ফিরিয়ে দেওয়ার জন্য।

তিনি আরও জানিয়েছেন, রাশিয়া যেন ইউক্রেনের খাদ্য পণ্য রপ্তানিতে বাধা না দেয় সেটি নিশ্চিত করতে এক হয়ে কাজ করার অঙ্গিকার করেছে মিশর-ইউক্রেন।

এদিকে মিশরে অবস্থিত ইউক্রেনের দূতাবাসের পক্ষ থেকে দাবি করা হয় রাশিয়া এসব শস্য ইউক্রেন থেকে চুরি করে নিয়ে গেছে।

তবে মিশরের পক্ষ থেকে বলা হয়েছে, শস্য বহনকারী রাশিয়ার সে জাহাজটি ফিরিয়ে দেওয়া হয়েছে কারণ এটির সঠিক কাগজপত্র ছিল না।

এদিকে ইউক্রেন থেকে প্রতিবছর প্রচুর পরিমাণে গম আমদানি করে মিশর। কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে এটিতে ব্যাঘাত ঘটেছে।

সূত্র: দ্য নিউ আরব

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ