শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

শ্রীলঙ্কায় আরও ৯ নতুন মন্ত্রী নিয়োগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শ্রীলঙ্কায় আরও নয়জন নতুন মন্ত্রী নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। আজ শুক্রবার তাঁরা শপথ নিয়েছেন। এতে করে আগের মন্ত্রিসভার পদত্যাগের পর সরকারকে স্থিতিশীল করার চেষ্টার অংশ হিসেবে নিয়োগ করা নতুন মন্ত্রীদের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ জনে।

এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া এ খবর জানিয়েছে।

প্রতিবেদন বলছে, নতুন করে ৯ মন্ত্রীর শপথের আগে যে চার সংসদ সদস্যকে মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাঁরা সবাই ক্ষমতাসীন দলের। গত সপ্তাহে ওই চারজন শপথ নেন। এরপর আজ নতুন করে নয়জন মন্ত্রীত্ব পেলেন।

নতুন মন্ত্রীদের মধ্যে চারজন স্বতন্ত্র সংসদ সদস্য, তিনজন ক্ষমতাসীন দলের এবং বাকি দুজন প্রধান বিরোধী দলের সদস্য।

১২ মে শপথের মাধ্যমে শ্রীলঙ্কার নতুন প্রধানমন্ত্রী হন রনিল বিক্রমাসিংহে। সন্ধ্যায় প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে তাঁর শপথ বাক্য পাঠ করান। রাষ্ট্রপতির সরকারি ভবনে শপথ অনুষ্ঠিত হয়। লঙ্কান সংবাদমাধ্যম ডেইলি মিরর এক প্রতিবেদন সেদিন এ তথ্য জানায়।

এর আগে প্রধানমন্ত্রী ছিলেন মাহিন্দা রাজাপাকসে। বিক্ষোভের মুখে তিনি ক্ষমতা হারান। রাজাপাকসে চতুর্থবারের মতো সেদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন ২০২০ সালের ৯ আগস্ট। এর দুই বছর না ঘুরতেই অর্থনৈতিক টানাপোড়েনে টালমাটাল হয়ে পড়ে দেশ। দেখা দেয় জনরোষ। শুরু হয় বিক্ষোভ। বিক্ষোভে অনেকে নিহতও হন। পরে ক্ষমতা হারান তিনি। পরে রনিল রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীত্ব গ্রহণ করেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ