বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

সুপেয় পানি সংকটে বন্যা কবলিতরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গ্রাম অথবা শহর; দুর্ভোগের ধরণ একই। কোথাও শুধু খাদ্য সংকট, কোথাও সুপেয় পানি ও খাবারের। এ অবস্থায় অনেকেই মানবেতর দিন পার করছেন।

বন্যায় সিলেট নগরীর অর্ধেকাংশ নিমজ্জিত। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন-২’র অধীস্থ নগরের উপশহরের বিভিন্ন ব্লক, তেররতন, সুবহানীঘাট, যতরপুর, মেন্দিবাগ, চালিবন্দর, মাছিমপুর, ছড়ারপাড় এলাকা তলিয়ে আছে। উপশহরে অবস্থিত বিদ্যুতের সাব স্টেশনও গত ৫ দিন ধরে পানির নিচে। এলাকাগুলো তাই অন্ধকারে নিমজ্জিত।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ডিভিশন-৩’র অধীনস্থ দক্ষিণ সুরমা এলাকাও বন্যা কবলিত। পানিতে তলিয়ে থাকায় এলাকাগুলোয় বিদ্যুৎ সরবরাহ ব্যাহত। তাই স্থানীয় লোকজন সুপেয় পানির সঙ্কটে পড়েছেন। নগরের মেন্দিবাগ এলাকায় অবস্থিত সিটি করপোরেশনের পানি বিশুদ্ধকরণ (ওয়াটার ট্রিটমেন্ট) প্লান্টও তলিয়ে গেছে। পাশাপাশি আরও চারটি পাম্পও তলিয়ে যাওয়ায় পানি সরবরাহ করা যাচ্ছে না। ফলে এসব এলাকার জনগণও সুপেয় পানি পাচ্ছেন না।

সিলেটের অন্তত ১০টি উপজেলার শতাধিক গ্রাম বন্ধ্যা কবলিত। সুপেয় খাবার পানি সংগ্রহের একমাত্র ভরসা টিউবওয়েলও পানিতে তলিয়ে গেছে। ফলে আশ্রয়কেন্দ্রে অবস্থানকারী লোকজন দূরদূরান্ত থেকে কলসি, হাড়ি-পাতিলে করে খাবার পানি সংগ্রহ করছেন। এসব এলাকার গ্রামীণ জনপদে পানি ও খাবার সঙ্কট প্রকট হয়ে উঠেছে।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন এসব এলাকার প্রান্তিক পর্যায়ের লোকজন। নিত্যদিনের উপার্জনের সংসার চালানো লোকগুলো বন্যায় আটকে পড়ায় তাদের আয়-রোজগারে প্রভাব পড়েছে। তাছাড়া আশ্রয় কেন্দ্রে রান্নার ব্যবস্থা নেই। শুকনো খাবারের পাশাপাশি তাদের রান্না করা খাবারও বেশি প্রয়োজন।

শহর এলাকায় খাবার সমস্যা না থাকলেও সুপেয় পানির সঙ্কট প্রকট আকার ধারণ করেছে। নগরের বন্যা কবলিত এলাকার লোকজন বলছেন, গত পাঁচদিন ধরে বিদ্যুৎ নেই। তার ওপর নেই পানি। খাবার বা টয়লেটের জন্য তারা ঠিকমতো পানি পাচ্ছেন না। নিম্ন আয়ের মানুষজন বৃষ্টির পানি ছেঁকে পানের জন্য ধরে রাখছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ