বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

পুলিশ ভ্যানে বাসের ধাক্কা, ১৩ সদস্য আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে শিল্প পুলিশের দুটি পিকআপ ভ্যানকে ধাক্কা দিয়েছে সিটি সার্ভিসের একটি বেপরোয়া বাস। এতে শিল্প পুলিশের অন্তত ১৩ সদস্য আহত হয়েছেন। তারা প্যারেড শেষ করে ফিরছিলেন।

শনিবার (২১ মে) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানার সাগরিকা একে খান গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনায় আহত পুলিশ সদস্যরা হলেন—শামীম হোসেন (২২), রিমি (২২), জসিম (২৩), মানিক (২৪), সজীব (২১), সালাউদ্দিন (২২), সৈকত (২২), মাহাবুল (২৬), জসিম (২৩), জান্নাত (২২), রুম্পা (২১), উইনপ্রু (২২) ও মাসুদ (২৩)।

পাহাড়তলী-হালিশহর এলাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক শিল্পী রাণী দেবনাথ বলেন, প্যারেড শেষ করে তিনটি পিকআপ ভ্যান করে শিল্প পুলিশের ৩৯ সদস্য ফিরছিলেন। দুটি পিকআপ মূল সড়কে ওঠার সময় সিটি সার্ভিসের একটি বেপরোয়া বাস ধাক্কা দেয়। এসময় দুই পিকআপে থাকা পুলিশ সদস্যরা গুরুতর আহত হন। তাদের কারো মাথা ফেটেছে, কারো কোমর ভেঙেছে, কেউ মাথায় আঘাত পেয়েছেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির তদারককারী কর্মকর্তা পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান জানান, শনিবার দুপুরে শিল্প পুলিশের ১৩ সদস্যকে আহত অবস্থায় চমেক হাসপাতালে আনা হয়। তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ