মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

নির্দেশনা মেনে মুখ ঢেকে টেলিভিশনের পর্দায় আফগান নারী উপস্থাপিকারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানের নির্দেশনা মেনে অবশেষে টেলিভিশনের পর্দায় মুখ ঢেকেই হাজির হয়েছেন আফগানিস্তানের নারী উপস্থাপিকারা। বিবিসি রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আফগানিস্তানে নারী উপস্থাপকদের টেলিভিশনের পর্দায় শনিবার থেকে মুখ ঢেকে হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল তালেবান। যদিও শনিবার সেই তাদের মুখ না ঢেকেই টেলিভিশনের পর্দায় হাজির হতে দেখা যায়। কিন্তু রোববার তালেবারের নির্দেশনা মেনে আফগানিস্তানের উপস্থাপিকরা মুখ ঢেকেই হাজির হয়েছেন টেলিভিশনের পর্দায়।

হিজাব এবং মুখ ঢাকা বোরখা পরা, নারীরা টোলোনিউজ, আরিয়ানা টেলিভিশন, শামশাদ টিভি এবং ওয়ান টিভির মতো জনপ্রিয় চ্যানেল জুড়ে নিউজ বুলেটিন এবং অন্যান্য প্রোগ্রামে উপস্থাপনা ও রিপোর্ট করেছেন বলে বিবিসি জানিয়েছে।

এর আগে জাতিসংঘের আফগানিস্তান মিশনে কাজ করা সকল নারীকে বোরখা পরার নির্দেশ দেয় তালেবান। এর আগে ৭ মে ডিক্রি জারি করে বাইরে বোরখা পরার নির্দেশনা জারি করে তালেবান সরকার।

জনসমক্ষে নারীদের মুখ ঢেকে রাখার নির্দেশ দেন আফগানিস্তানের সর্বোচ্চ নেতা। ওই সময় এ সংক্রান্ত ডিক্রিটি জারি করা হয়।

তালেবান প্রধান হাইবাতুল্লাহ আখুনজাদার জারি করা ওই ডিক্রিতে বলা হয়েছিল- নারীদের একটি চাদোরি (মাথা থেকে পা পর্যন্ত বোরকা) পরা উচিত, কারণ এটি ঐতিহ্যবাহী এবং সম্মানজনক।

ধর্ম প্রচার ও অধর্ম প্রতিরোধ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কাবুলে এক সংবাদ সম্মেলনে শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদার ডিক্রিটি পড়ে শোনান।

ওই ডিক্রিতে বলা হয়েছিল যদি কোনো নারী বোরকা পরার নির্দেশনা না মানেন তাহলে ওই নারীর বাবা-মা ও পুরুষ আত্মীয়দের গ্রেফতার ও শাস্তি দেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ