বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

‘বন্যাদুর্গত এলাকায় সরকারি ত্রাণ তৎপরতা বৃদ্ধি করা উচিৎ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস এর কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মনির হোসাইন বলেছেন, আকস্মিকভাবে সিলেট অঞ্চলে বন্যা হওয়ায়, বন্যাকবলিত এলাকার মানুষজন চরম দুর্যোগের মধ্যে দিনাতিপাত করছে। তাই সরকারের উচিৎ সিলেটকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে সরকারি ত্রাণ তৎপরতা জোরদার করা। সমাজের বিত্তশালী ব্যক্তিদের বন্যার্তদের পাশে দাঁড়ানোরও আহ্বান জানান তিনি।

গতকাল শনিবার ইসলামী ছাত্র মজলিস সিলেট মহানগরের উদ্যোগে নগরীর বন্যাদুর্গত এলাকায় বন্যার্তদের মাঝে বিশুদ্ধ খাবার পানি, শুকনো খাবার ও জরুরি ওষুধ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্যসামগ্রী বিতরণকালে উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি সাইফুল ইসলাম জলিল এর সভাপতিত্বে ও সেক্রেটারি লিটন আহমদ জুম্মানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস সিলেট মহানগরীর সহ-সভাপতি কে এম আব্দুল্লাহ আল মামুন। ছাত্র মজলিস সিলেট পূর্ব জেলা সভাপতি রুহুল আমিন, হবিগঞ্জ জেলা সভাপতি মুহাম্মদ শাহাব উদ্দিন, সিলেট পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ মুজাম্মেল হক, মৌলভীবাজার শহর সেক্রেটারি আশরাফ উদ্দিন শফি, সিলেট পূর্ব জেলা সেক্রেটারি মুজিবুর রহমান খান, খেলাফত মজলিস শাহপরান পশ্চিম থানা শাখা সভাপতি হাফিজ মাওলানা আব্দুল হামিদ, খেলাফত মজলিস শাহপরান পশ্চিম থানা শাখা সহ-সভাপতি মাওলানা শিব্বির আহমদ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ছাত্র মজলিস সিলেট মহানগরীর বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক মোস্তফা আহমদ সোহান, সিলেট পূর্ব জেলা বায়তুলমাল ও প্রকাশনা সম্পাদক এমাদ উদ্দিন, সিলেট মহানগর অফিস ও প্রচার সম্পাদক মুহিবুর রহমান রায়হান, পাঠাগার ও মাদ্রাসা কার্যক্রম সম্পাদক সাজিদুর রহমান, শাবিপ্রবি বায়তুলমাল সম্পাদক হুসাইন আহমদ প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ