মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

বিশ্বে করোনায় মৃত্যু হাজারের নিচে, কমেছে শনাক্তও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসের দাপট কমেছে। বেশ কিছু দিন ধরেই ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর গ্রাফ নিম্নমুখী। রোববার (২২ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমণ ও মৃত্যু অনেক কমেছে।

ওয়ার্ল্ডওমিটারের সবশেষ তথ্যানুযায়ী, রোববার (২২ মে) পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৮২২ জনের। আগের দিন শনিবার (২১ মে) করোনায় মৃত্যুর এ সংখ্যা ছিল ১ হাজার ৩৬০।

এছাড়াও এ সময় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ লাখ ৩ হাজার ৭৪৭ জন। শনিবার এ সংখ্যা ছিল ৭ লাখ ৫৯ হাজার ৯৯৬ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৬৯ লাখ ৯৪ হাজার ৬৪৫ জন। এ ভাইরাসে মৃত্যুর মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৬৯২। আর মোট সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৬৭ লাখ ৮৯ হাজার ২৭৮ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার ৪৫৯ জন। এ ছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯০২ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৪০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৩৪৮।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার ২৮ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৫ হাজার ৬৫৭ জন।

-এএ