মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

১৬ দেশে সৌদি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাস মহামারির প্রাদুর্ভাব পুনরায় শুরু হওয়ায় বিশ্বের ১৬টি দেশে সৌদি নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দৈনিক করোনা সংক্রমণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া সৌদি আরব এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।

সৌদি নাগরিকদের যেসব দেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে

১. লেবানন
২. সিরিয়া
৩. তুরস্ক
৪. ইরান
৫. আফগানিস্তান
৬. ভারত
৭. ইয়েমেন
৮. সোমালিয়া
৯. ইথিওপিয়া
১০. কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র
১১. লিবিয়া
১২. ইন্দোনেশিয়া
১৩. ভিয়েতনাম
১৪. আর্মেনিয়া
১৫. বেলারুশ
১৬. ভেনিজুয়েলা

এদিকে, বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স এখন পর্যন্ত সৌদি আরবে শনাক্ত হয়নি বলে রোববার আল-আরাবিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে। দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ডা. আবদুল্লাহ আসিরি বলেছেন, সৌদি আরবের স্বাস্থ্যসেবা ব্যবস্থা সন্দেহভাজন ‘মাঙ্কিপক্স’ আক্রান্ত রোগী পর্যবেক্ষণ ও শনাক্ত করতে সক্ষম।

জাতিসংঘের স্বাস্থ্যবিষয়ক এই সংস্থা বলেছে, গত ২১ মে পর্যন্ত বিশ্বের ১২টি সদস্য রাষ্ট্রে ৯২ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এছাড়া আরও ২৮ জন মাঙ্কিপক্সে আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। মাঙ্কিপক্সের বিস্তার কীভাবে রোধ করা যায় সে বিষয়ে আগামী কয়েক দিনের মধ্যে বিস্তারিত নির্দেশনা এবং সুপারিশ তুলে ধরা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

এনটি