শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

করোনার পর এবার মাঙ্কিপক্সে ভয়াবহ চ্যালেঞ্জের মুখে বিশ্ব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাঙ্কিপক্সের কারণে বিশ্ব ভয়াবহ চ্যালেঞ্জের মুখে রয়েছে জানিয়ে এবার সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। তবে ভাইরাসটির ধরন বদলের কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি বলে জানিয়েছে সংস্থাটি।

করোনার ধকল কাটিয়ে উঠতে না উঠতেই মাঙ্কিপক্স নামের নতুন আতঙ্কের মুখোমুখি বিশ্ব। এরইমধ্যে আফ্রিকার বাইরে আরও ১৫টি দেশে ছড়িয়ে পড়েছে এ রোগ।

ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যে অন্তত ৮০ জনের দেহে ধরা পড়েছে মাঙ্কিপক্স ভাইরাস, যা আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। খবর গার্ডিয়ানের।

এমন পরিস্থিতিতে মাঙ্কিপক্স বিশ্ববাসীকে শক্তিশালী এক চ্যালেঞ্জের মুখে ফেলেছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তবে নতুন এ ভাইরাসটির ধরন বদলানোর কোনো প্রমাণ পাওয়া যায়নি জানিয়েছে ডব্লিউএইচও। পশ্চিম ও মধ্য আফ্রিকায় ভাইরাসটির ধরন পরিবর্তনের কোনো প্রবণতা দেখা যায়নি বলে সোমবার (২৩ মে) জানায় সংস্থাটি।

ডব্লিউএইচওর গুটিবসন্ত বিষয়ক দফতরের প্রধান রোজামুন্ড লুইস বলেন, এটাকে (মাঙ্কিপক্স) আমরা ডিএনএ ভাইরাস বলতে পারি। অন্যান্য ভাইরাসের তুলনায় এর পরিবতির্ত হওয়ার হার কম। এটি স্থিতিশীল ভাইরাস। যে কারণে ভাইরাসটির ধরন বদলানোর বিষয়ে এখন পর্যন্ত প্রয়োজনীয় তথ্য-প্রমাণ আমাদের কাছে নেই।

এর আগে মাঙ্কিপক্স করোনার মতো সহজে সংক্রমিত হয় না বলে জানান একদল বিজ্ঞানী। তবে বিপুল জনগোষ্ঠীর মাঝে রোগটির ছড়িয়ে পড়ার শঙ্কা কম হলেও আগে থেকেই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

জার্মানির স্বাস্থ্যমন্ত্রী কার্ল লাউটারবাচ বলেন, বিশ্বব্যাপী মাঙ্কিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক বিষয়। এটি অত্যন্ত উদ্বেগের। ভাইরাসটি যেভাবে ছড়াচ্ছে তার মানে এটি পরিবর্তিত হতে পারে। আর তাই আমাদের এখনই দ্রুত ও সিদ্ধান্তমূলক ব্যবস্থা নিতে হবে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যে এখন পর্যন্ত ২১ জনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। আক্রান্তরা সবাই ইংল্যান্ডের বাসিন্দা। সোমবার (২৩ মে) স্কটল্যান্ড দেশটিতে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্ত রোগী শনাক্তের ঘোষণা দেয়।

এ অবস্থায় মাঙ্কিপক্সকে ‘বিরল’ রোগ বলে মন্তব্য করেছেন বিট্রিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্তদের কাছাকাছি আসা ব্যক্তিদের ২১ দিন আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছে ব্রিটিশ প্রশাসন। অনেকের ক্ষেত্রে স্মলপক্সের টিকা নেয়ারও পরামর্শ দেয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ