মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচার মোকাবিলায় উত্তরায় মুহতামিম সম্মেলন কাবার দরজার কারিগর থাই নাগরিক এবার বাদশাহর অতিথি হয়ে সৌদি সফরে প্রবাসীদের অভিযোগের সমাধান হবে ই-মেইলেই কুলাউড়ায় পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর 

কুয়েতের প্রখ্যাত দাঈ শায়খ আহমদ কাত্তানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুয়েতের প্রখ্যাত দাঈ শায়খ আহমদ কাত্তান ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

গতকাল রাতে তিনি কুয়েতের একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ছিলেন অনেক বড় দাঈ ইলাল্লাহ। ইসলামের জন্য নিবেদিতপ্রাণ। ৮০ ও ৯০ দশকে অনেক সাড়া জাগিয়েছিলেন। অনেক অমুসলিম তার মাধ্যমে ইসলামের ছায়াতলে এসেছেন। তিনি সুবক্তাও ছিলেন। ইসলামের প্রচার-প্রসারে তাঁর খেদমত, বিশেষত মসজিদুল আকসা সম্পর্কে তার অন্তর জাগানিয়া আলোচনাগুলো উম্মাহকে বহুদিন অনুপ্রাণিত করবে।

কাতারে আরবি বুঝে এমন কারো গাড়িতে উঠলেই ক্যাসেটে তার বিশুদ্ধ ও দিলকাশ জবানের আলোচনাগুলো দিলমন খুশি করে দেয়। যেখানে আরবের অনেক আলেমও লাহজা বা আঞ্চলিক ভাষায় কথা বলতে স্বাচ্ছন্দ্য করেন ঠিক সে সময়ে শায়খ কাত্তানের এমন চমৎকার বিশুদ্ধ আরবি সত্যিই মুগ্ধকর।

আল্লাহ তায়ালা তার বান্না আহমদ কাত্তানের ভুল-ত্রুটি ক্ষমা করে সুউচ্চ জান্নাতের মেহমান করুন। আমীন। সূত্র: হারামাইন শরিফাইনের খবর

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ