বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

বিশ্বে করোনায় মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) গেল ২৪ ঘণ্টায় আক্রান্ত কমলেও মৃত্যু বেড়েছে।

ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে এক হাজার ৬৩০ জনের, যা আগের দিনের চেয়ে বেশি। এর আগে বুধবার (২৫ মে) মৃত্যু হয়েছে এক হাজার ৪৬৪ জনের। মঙ্গলবার (২৪ মে) মারা যান ৯৪০ জন।

এ ছাড়া বৃহস্পতিবার (২৬ মে) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৫ লাখ ৮৮ হাজার ৪৩১ জন। আর বুধবার শনাক্ত হয়েছিল ৬ লাখ ২১ হাজার ৭৯ জন।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (২৬ মে) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৯৭ লাখ ৩৬ হাজার ৫৩৯ জন। এ ভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ লাখ ৬ হাজার ২৪৮। আর মোট সুস্থ হয়েছেন ৫০ কোটি ২ লাখ ৪৭ হাজার ৭৩০ জন।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের শীর্ষ ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৫৪ লাখ ৪০ হাজার ৩৪০ জন। এছাড়া মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ৩০ হাজার ৪১৫ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৪ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ২৬০ জন সংক্রমিত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৫ লাখ ২৪ হাজার ৫০৭।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত ৩ কোটি ৮ লাখ ৪৬ হাজার ৬০২ জন এবং মোট মারা গেছেন ৬ লাখ ৬৬ হাজার ১১২ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ