শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

৮৬৪০ কিলোমিটার হেঁটে হজ করবেন ভারতীয় যুবক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আধুনিক যোগাযোগব্যবস্থা গড়ে ওঠার আগে বহু ভারতীয় হেঁটে হজ করেছেন। তবে সেই দিনগুলো ছিল খুবই কষ্টকর ও বিপদসংকুল।

কিন্তু আধুনিক এই সময়ে হেঁটে হজ করার ইচ্ছা করেছেন ভারতীয় যুবক শিহাব চত্তুর। মালাপ্পুরামের এই মুসলিম যুবকের বয়স ৩০ বছর।

তিনি ২০২৩ সালে হজ করার ইচ্ছা করেছেন। তিনি আগামী ২ জুলাই হজযাত্রা শুরু করবেন। তিনি মনে করেন, ২৮০ দিনে তিনি আট হাজার ৬৪০ কিলোমিটার পাড়ি দিতে পারবেন।

ভারতীয় গণমাধ্যমকে শিহাব বলেন, ‘আমি হেঁটে মক্কায় যাওয়ার ইচ্ছা করেছি এবং প্রস্তুতি নিয়েছি। এখন আমি যাত্রা শুরু করতে প্রস্তুত। প্রত্যেক সক্ষম মুসলিমের জন্য জীবনে একবার হজ করা ফরজ।

আমি একজন সুস্থ মানুষ এবং দিনে আমি ২৫ কিলোমিটার হাঁটতে পারি। সুতরাং আমার হজযাত্রা শুরু করা আবশ্যক। আমার পরিবার, বন্ধুমহলসহ অসংখ্য মানুষ আমাকে সমর্থন করেছে। ’

পাথেয় হিসেবে শিহাব ১০ কেজি ওজনের একটি ব্যাগ সঙ্গে নেবেন, যাতে থাকবে একটি বিছানা, একটি ছাতা ও চার সেট কাপড়। তাঁর ধারণা তিনি মসজিদে বিনা পয়সায় থাকতে পারবেন এবং মানুষ তাঁকে আপ্যায়ন করবে। আট মাস আগে শিহাবের প্রস্তুতি শুরু হয়।

শিহাব বলেন, ‘হজযাত্রার জন্য আমার ভ্রমণ বীমার প্রয়োজন ছিল, যেন পথে কোনো দুর্ঘটনার শিকার হলে আর্থিক সাহায্য লাভ করি। এ ছাড়া পাকিস্তান, ইরান, ইরাক, কুয়েত ও সৌদি আরবের ভিসার প্রয়োজন ছিল। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কেন্দ্রীয় মন্ত্রী ভি মুরালিধরন আমাকে প্রক্রিয়া এগিয়ে নিতে সাহায্য করেছেন। এখন আমার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।’

শিহাবের আশা, ছয় দেশের সীমানা অতিক্রম করে তিনি ২০২৩ সালের হজে অংশগ্রহণ করতে পারবেন এবং আল্লাহ তাঁর দীর্ঘ পরিশ্রম কবুল করবেন। হজ পালন শেষে তিনি পরিশুদ্ধ হৃদয় হয়ে দেশে ফিরবেন। সূত্র: দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ