শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ধ্বংসস্তূপ পেরিয়ে কুরআনের জয়গান, গাজায় সংবর্ধিত এক হাজার হাফেজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আশরাফিয়া মাদরাসার পাশে দিলু রোড মাদরাসা ইসরায়েলি বাধা উপেক্ষা করে আল-আকসায় হাজারো মুসল্লির জুমা আদায় ওয়াইসি-চন্দ্রশেখরের জোট, ভোটের মাঠে সুবিধা পাবে বিজেপি? সৌদি আরবে হামলা বন্ধে জাতিসংঘ-ওআইসির হস্তক্ষেপ চায় খেলাফত আন্দোলন হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু আঠারো বছরের সাধনা ও দীর্ঘ শিক্ষাজীবন ময়মনসিংহে খেলাফত ছাত্র মজলিসের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা জাকির নায়েকের সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরও ৫ বছর বাড়াল ভারত সবার কাছে চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

এবার খাজা মাইনুদ্দীন চিশতি রহ. এর দরগাহকে মন্দির বলে দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজস্থানের আজমীরে হযরত খাজা গরীব নওয়াজ দরগাহকে এবার প্রাচীন হিন্দু মন্দির বলে দাবি করেছে ‘মহারানা প্রতাপ সেনা’। সংগঠনটি রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কেন্দ্রীয় সরকার এবং অন্যদেরকে একটি চিঠি লিখে ওই বিষয়ে তদন্ত করতে বলেছে।

‘মহারানা প্রতাপ সেনা’র কর্মকর্তারা একটি ছবি পাঠিয়ে আজমীর শরীফ দরগাহের জানালায় স্বস্তিক চিহ্ন রয়েছে বলে দাবি করেছেন। ‘মহারানা প্রতাপ সেনা’র প্রতিষ্ঠাতা রাজবর্ধন সিং পারমারের দাবি, আজমীরের হযরত খাজা গরীব নওয়াজ দরগাহে একটি একলিঙ্গ মন্দির ছিল যেটিকে দরগায় রূপান্তরিত করা হয়েছিল। রাজবর্ধন সিং পারমার বলেছেন, দরগাহে স্বস্তিকার কাজ কী? এটি তদন্তের বিষয়। আমরা বিষয়টি তুলে ধরেছি। সরকারের উচিত তদন্ত করা।

গণমাধ্যমে প্রকাশ, ‘মহারানা প্রতাপ সেনা’ ভারতের রাষ্ট্রপতি, রাজস্থানের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও অন্যত্র চিঠি দিয়েছে। মহারানা প্রতাপ সেনার জাতীয় সভাপতি রাজবর্ধন সিং পারমার বলেছেন, এক সপ্তাহের মধ্যে তদন্ত না হলে তিনি কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে দেখা করবেন। এরপরও কোনো সমাধান না হলে বৃহত্তর আন্দোলন করা হবে। ‘মহারানা প্রতাপ সেনা’র ২০০০ কর্মী আজমীরে যাবে এবং ওই ইস্যুতে আন্দোলন করবে। এ ছাড়াও তারা আদালতের দ্বারস্থও হতে পারে।

ভারতে জ্ঞানবাপী মসজিদ, কুতুব মিনার ও তাজমহলসহ বিভিন্ন প্রাচীন সৌধকে কেন্দ্র করে হিন্দুত্ববাদীদের বিতর্কিত দাবির মধ্যে এবার আজমীরের হযরত খাজা গরীব নওয়াজ দরগাহ নিয়ে নয়া বিতর্কের সূচনা হয়েছে। মহারানা প্রতাপ সেনার প্রতিষ্ঠাতা রাজবর্ধন সিং পারমার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত পোস্ট করে বিতর্কিত প্রশ্ন তুলেছেন। সূত্র: পার্স টুডে

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ