বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
কওমি মাদরাসাবিরোধী অপপ্রচারে করণীয় নির্ধারণে কাল হাইআতুল উলয়ার জরুরি সভা বন্যার্তদের পাশে মাওলানা বদরুদ্দিন আজমল, দিচ্ছেন স্বাস্থ্যসেবা কওমি মাদরাসার বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা, অপরাধ প্রমাণিত হলে শাস্তির দাবি হেফাজতের মিসওয়াকের গুরুত্ব ও ফজিলত জুলাই সনদের আলোকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে: গাজী আতাউর রহমান কওমি মাদরাসার ভাবমূর্তি রক্ষায় শায়খ আহমাদুল্লাহর ছয় দফা সংস্কার প্রস্তাব রাতের মধ্যে দেশের ১৩ অঞ্চলে ঝড়ের শঙ্কা  মাদরাসায় শৃঙ্খলা ও নৈতিকতা নিশ্চিতে বেফাকের একগুচ্ছ জরুরি নির্দেশনা নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত

জুমার নামাজপড়া অবস্থায় মুসল্লির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বরগুনার তালতলীতে জুমার নামাজরত অবস্থায় মো. ওয়াহেদ মিয়া (৭০) নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৭ মে) উপজেলার মার্কাজ জামে মসজিদে জুমার নামাজপড়া অবস্থায় মারা যান তিনি। ওয়াহেদ মিয়া উপজেলার সুন্দারিয়া এলাকার বাসিন্দা।

মসজিদের মুসল্লিরা জানান, ওই মসজিদের নিয়মিত মুসল্লি মো. ওয়াহেদ মিয়া আজ জুমার নামাজ পড়তে মসজিদে আসেন।

অজু করে মসজিদের মধ্যে প্রবেশ করেন তিনি। এরপর নামাজ শুরু করলেও তা আর শেষ করতে পারেননি। হঠাৎ তিনি বুকে ও পেটে ব্যথা অনুভব করে জায়নামাজে শুয়ে পড়েন। এ সময় উপস্থিত মুসল্লিরা তাকে ধরে ঠিকমতো জায়নামাজে শোয়ালে তিনি সেখানেই মারা যান। পরে তার আত্মীয়-স্বজনরা এসে গ্রামের বাড়ি উপজেলার সুন্দারিয়া গ্রামে নিয়ে যায়।

মসজিদের মুসল্লি ও ইউপি সদস্য নজরুল ইসলাম লিটু বলেন, জুমার নামাজে তিনি অসুস্থ বোধ করলে নামাজ শেষ হওয়ার পরপরই আমরা তাকে ধরে জায়নাজে শোয়ানো হয়। এরপর সেখানেই তিনি মারা যান।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ