শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সীতাকুণ্ডের আগুন ৩৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে, নিহত ৪৯

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কন্টেইনার ডিপোর আগুন ৩৫ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এলাকাকে ঝুঁকিমুক্ত ঘোষণা করে কিছুক্ষণের মধ্যেই আগুন পুরোপুরি নেভানো যাবে বলে আশা করছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আগুন ও বিস্ফোরণে ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ মৃতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ২৩ জনের মরদেহ শনাক্ত করা গেছে। আর, ১৯ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আহত ও দগ্ধদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শনিবার রাতে লাগা আগুনে পরপর ১৫ থেকে ২০টি কন্টেইনারে বিস্ফোরণের ঘটনা ঘটে । সেসময় প্রতিটি কন্টেইনার একেকটি শক্তিশালী বোমায় পরিণত হয়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন সীতাকুণ্ডের শীতলপুর এলাকায় ২৬ একর জায়গার ওপর কনটেইনার ডিপোটি অবস্থিত। এতে কয়েক হাজার কন্টেইনার রয়েছে।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ