শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

হাটহাজারী মাদরাসার শুরা বৈঠক সম্পন্ন, এলো যেসব সিদ্ধান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>

জামিয়া দারুল উলূম হাটহাজারীর সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ “মজলিসে শূরা”র বৈঠক সম্পন্ন হয়েছে।

আজ বুধবার সকাল ৯টায় হাটহাজারী মাদরাসার জামিয়ার প্রধানের কার্যালয়ে আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে শুরা বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে গুরুত্বপূর্ণ যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

এক. দারুল উলূম হাটহাজারীর (পূর্ণ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। এর আগে তিনি ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে এসেছেন।

দুই. আল্লামা শেখ আহমদ শায়খুল হাদীস ও সদরে মুদাররিসের দায়িত্ব পালন করবেন।

তিন. আল্লামা মুফতি জসিমুদ্দীন সহযোগী পরিচালকের দায়িত্ব পালন করবেন।

চার. হযরত আল্লামা কবীর আহমদ নাজেমে তালিমাতের দায়িত্ব পালন করবেন।

পাঁচ. আল্লামা খলীল আহমদ নায়েবে নাযেমে তালিমাত (সহযোগী শিক্ষাপরিচালক)এর দায়িত্ব পালন করবেন।

ছয়. আল্লামা আবু সাঈদ নাযেবে মাতবাখ (বোর্ডিং সুপার)এর দায়িত্ব পালন করবেন।

মজলিসে শূরার বৈঠকে গত এক বছরের জামিয়ার শিক্ষা কার্যক্রম এবং আয়-ব্যয় এর হিসাবাদি পর্যবেক্ষণ করে সন্তুষ্টি প্রকাশ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ