বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

করোনায় মৃত-আক্রান্ত বেড়েছে, শীর্ষে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়েছে। আক্রান্ত হয়েছেন আরো চার লাখ ৬২ হাজার ৪৬৯ জন। মারা গেছেন ৯৭০ জন।

সোমাবার আক্রান্ত হয়েছিলেন তিন লাখ ২৯ হাজার ৯৪৬ জন। মারা গিয়েছিলেন ৫৫৮ জন।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪ কোটি ১০ লাখ ৩৩ হাজার ৯৯০ জন। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ লাখ ৩২ হাজার ৪৮২ জনে। আর মোট সুস্থ হওয়া মানুষের সংখ্যা ৫১ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৭৮০ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে আট কোটি ৭৪ লাখ ২৪ হাজার ৮৪৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৩৬ হাজার ৮৪ জন।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন চার কোটি ৩২ লাখ ৩৫ হাজার ২৪১ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৭৭১ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন তিন কোটি ১৪ লাখ ৯৭ হাজার ৩৮ জন। ছয় লাখ ৬৮ হাজার ২৩০ জন মারা গেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ