বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

করোনা: ৩ মাস পর দৈনিক শনাক্ত দুইশ ছাড়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে গত এক দিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা আরও বেড়েছে; করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও ২৩২ জনের মধ্যে।

এর আগে গত ১৭ মার্চ ২৩৩ জনের করোনাভাইরাস শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। তিন মাস পর ফের দুইশর বেশি রোগী শনাক্তের খবর এল।

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রমণের দাপট কমলে ফেব্রুয়ারির শেষ দিকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচে নেমে আসে। ধারাবাহিকভাবে কমতে কমতে এক পর্যায়ে ২৬ মার্চ তা একশর নিচে নেমে এসেছিল

সংক্রমণ কমার ধারায় গত ৫ মে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা নেমেছিল ৪ জনে। তবে গত ২২ মের পর থেকে টানা ১৩ দিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে।

১১ সপ্তাহ পর দৈনিক শনাক্ত কোভিড রোগীর সংখ্যা গত রোববার আবার একশ ছাড়িয়ে যায়। সেদিন সারা দেশে ১০৯ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ার কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় শনাক্ত হয় ১২৮ জন নতুন রোগী। মঙ্গলবার শনাক্ত রোগী আরও বেড়ে হয় ১৬২ জন। বুধবার তা দুইশ ছাড়াল।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বুধবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৯৮৬টি নমুনা পরীক্ষা করে ওই ২৩২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।

তাদের মধ্যে ২১৬ জনই ঢাকা মহানগর ও জেলার বাসিন্দা। এর বাইরে নারায়ণগঞ্জে ২ জন; বরিশালে দুইজন, চট্টগ্রামে ৫ জন, কক্সবাজারে ৩ জন, ফরিদপুর, কুমিল্লা, জয়পুরহাট্, বগুড়ায় ১ জন কোভিডে আক্রান্ত হওয়ার খবর এসেছে।

গত এক দিনে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার বেড়ে ৩ দশমিক ৮৮ শতাংশ হয়েছে, যা আগের দিন ৩ দশমিক ৫৬ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৫৪ হাজার ৬৩৭ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ