বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

চিঠি দিয়ে সম্মানহানি করতে পারে না ইসি : এমপি বাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে স্থানীয় এমপি আ ক ম বাহাউদ্দিন বাহারকে নির্বাচনী এলাকা ছাড়তে বলেছিল নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার বেলা ১১টা ২০ মিনিটে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট কেন্দ্রে ভোট দিয়ে এ প্রসঙ্গে কথা বলেন এই সংসদ সদস্য।

তিনি বলেন, ‘আমি সরকারের কোনো পার্ট না। আমি একজন সংসদ সদস্য। যেহেতু আমি সরকারের অংশ নই, সুতরাং আমি থাকতেই পারি।’

তাকে চিঠি দিয়ে সিইসি (প্রধান নির্বাচন কমিশনার) ভুল করেছেন বলেও জানান কুমিল্লা আসনের এই সংসদ সদস্য (এমপি)। তিনি বলেন, ‘সিইসির কর্মকর্তারা এভাবে একজন সংসদ সদস্যকে চিঠি দিয়ে সম্মানহানি করতে পারেন না। যে চিঠি আমাকে দেওয়া হয়েছে তা সংসদ সদস্যদের তৈরি করা আইনে নয়, সেটা নির্বাচন কমিশনের আইনে করা। আমি এটা নিয়ে হাইকোর্টে রিট করেছি। সংসদেও কথা বলব। এটা পরিবর্তন করাব।’

নির্বাচন প্রসঙ্গে আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘প্রশাসনের অতি উৎসাহী কয়েকজন কর্মকর্তা ভোটার আইডি কার্ড দিয়ে ভোট দিতে দিচ্ছেন না। তারা স্লিপ আনতে বলছেন। স্লিপ আবার কি! আমি ভোটার, আইডি কার্ড আমার পরিচয়। তবে নির্বাচনের পরিস্থিতি খুবই শান্ত।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ