বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

‘জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্বালানি তেলের দাম বাড়ানোর বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বুধবার (১৬ জুন) দুপুরে ভার্চ্যুয়ালি অর্থমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

তিনি বলেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির বিষয়টি চূড়ান্ত হয়নি, হলে আমরা সিদ্ধান্ত নেবো। সরকারের দৃষ্টিকোন হলো সাধারণ মানুষের যাতে কষ্ট কম হয়। বেশি বাড়লে তাদের উপর কিছুটা চাপাতে হয়। নইলে সরকারই বহন করে। এটি নিয়ে সিদ্ধান্ত হলে আমরা বলতে পারব।

শেয়ার বাজারের বিষয়ে অর্থমন্ত্রী বলেন, শেয়ারবাজার যেগুলো নির্দেশনা দেওয়া হয়েছে সেগুলো বাস্তবায়ন হবে। বাজেট যেটি ঘোষণা করলাম সেটি কার্যকর হবে কবে থেকে? এখনও বাস্তবায়ন শুরু হয়নি। এটি বাস্তবায়ন শুরু হবে আরও পরে। আমি মনে করি পূঁজিবাজারে পুরো বাজেটে অনেক কিছু আছে। আমাদের অর্থনীতি অনেক ভালোভাবে চলছে। প্রত্যেকটি ধারায় আমরা বিশ্বের মধ্যে তুলনা করলে অনেক ভালো আছি। পুঁজিবাজার উঠানামা স্বাভাবিক নিয়ম। তবে এটি ভালোভাবে চলুক সেটি আমাদের সবার চাহিদা।

আমাদের দেশের বিভিন্ন দেশের মানুষ কাজ করেন, এতে কতো টাকা দেশের বাইরে যায়, জানতে চাইলে তিনি বলেন, এটি আমিও জানতে চাই। মূলত এগুলোর সাথে এক্সটপোর্ট সেক্টর জড়িত। এর সাথে বিদেশি লোকজন লাগবে। কোন স্টাবলিস প্রতিষ্ঠানকে মালামাল পাঠাতে হলে তাদের পরিচিত লোকজন লাগবে। আমাদের তেমন এক্সপার্ট ছিলো না। এখন আমরা জানি মার্কেটিং কিভাবে করতে হয়, বাকিসব কিভাবে করতে হয়। বিদেশিরা থাকায় আমরা সেটি শিখতে পেরেছি। যারা এক্সপোর্ট বেইজ প্রতিষ্ঠান চালিয় তারা বলেন এগুলো লাগবে। আমাদের রেমিট্যান্স অনেক বাড়বে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ