বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

দুপুরে শ্রমিকদের ৩ ঘণ্টা কর্মবিরতি চালু করছে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ২০২২ সালের ১৫ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দুপুরের সময় তপ্ত সূর্যালোকের নিচে কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জারি করেছে সৌদি আরব। বুধবার সৌদি মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এমন সিদ্ধান্ত নিয়েছে।

সৌদি কর্তৃপক্ষের সিদ্ধান্তে বলা হয়েছে যে উল্লিখিত সময়ের মধ্যে শ্রমিকদের দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তপ্ত সূর্যালোকের নিচে কোনো কাজে নিয়োগ করা যাবে না। বছরের এ সময়ে সৌদি আরবের উচ্চ তাপমাত্রার বিপদ থেকে শ্রমিকদের স্বাস্থ্য রক্ষার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মধ্যাহ্নের সময় কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্তে তেল ও গ্যাস কোম্পানির শ্রমিকদের পাশাপাশি জরুরি রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত কর্মীদের বাদ দেওয়া হয়েছে। কারণে, তাদের সরাসরি সূর্যালোকের ক্ষতি থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। এছাড়া সৌদি আরবের কিছু অঞ্চলের বেশ কয়েকটি প্রশাসনিক এলাকাকে এ সিদ্ধান্ত বাস্তবায়নের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় নেওয়া এ সিদ্ধান্ত কেউ পালন না করলে বা লঙ্ঘন করলে সরাসরি মন্ত্রণালয়ে অভিযোগ জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। নিয়োগকর্তাদের সরকারি সিদ্ধান্ত লঙ্ঘনের যেকোনো অভিযোগ যে কেউ কাস্টমার সার্ভিস নাম্বার ১৯৯১১ বা মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন।

আরবি ভাষার দৈনিক সংবাদপত্র ওকাজের প্রতিবেদন অনুসারে, বিকেলের কাজ নিষিদ্ধ করার সিদ্ধান্তের কারণে উপকৃত শ্রমিকের সংখ্যা প্রায় ২৭ লাখ ৪০ হাজার। তাদের অধিকাংশই ঠিকাদারি বা নির্মাণ খাতের কাজের সঙ্গে জড়িত।

সূত্র : দ্যা সিয়াসাত ডেইলি

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ