বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

ঢাবির সিনেটে 'বাংলাদেশ জিন্দাবাদ' শব্দ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশনে সাদা দল থেকে নির্বাচিত সিনেট সদস্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম 'বাংলাদেশ জিন্দাবাদ' বলায় শব্দটি প্রত্যাহার করেছেন সিনেট চেয়্যারম্যান ও উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বৃহস্পতিবার (১৬জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটর বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়৷ এতে ২০২২-২৩ অধিবেশনের বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মমতাজ উদ্দিন আহমেদ।

বাজেট নিয়ে আলোচনায় অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম 'বাংলাদেশ জিন্দাবাদ' বলে বক্তব্য শেষ করেন।

এরপর পয়েন্ট অব অর্ডারে আওয়ামীপন্থী নীল দল থেকে নির্বাচিত সিনেট শিক্ষক প্রতিনিধি টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. মো. শফিউল আলম ভূঁইয়া জাতীয় শ্লোগান জয় বাংলা না বলে 'বাংলাদেশ জিন্দাবাদ' বলায় শব্দটি প্রত্যাহারের দাবি জানান।

প্রত্যুত্তরে সিনেট চেয়্যারম্যান অধ্যাপক ড. আখতারুজ্জামান শব্দটি এক্সপাঞ্জ (প্রত্যাহার) করেন৷

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ