বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২৯ জন হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের দেহে ডেঙ্গু ধরা পড়েছে। এনিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৪ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন।

শুক্রবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯ জনের সবাই ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এ ছাড়া মোট ১০৪ জনের মধ্যে ১০১ জন ঢাকায় এবং বাকিরা ঢাকার বাইরে চিকিৎসাধীন।

চলতি বছরে এখন পর্যন্ত ৬৯০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ৫৮৬ জন। তবে কারও মৃত্যু হয়নি।

উল্লেখ্য, ২০২১ এ সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন। মৃত্যু হয় ১০৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ