বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ ‘ইসলামী আইন সংরক্ষণ পরিষদ’ গঠন: আনুষ্ঠানিক যাত্রা শুরু ১৫ অক্টোবর

‘অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনা সমুন্নত রাখতে ধর্মীয় নেতৃবৃন্দ প্রশিক্ষণ দেয়া হচ্ছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশের চেতনাকে সমুন্নত রাখতে ধর্মীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

শনিবার (১৮ জুন) বেলা ১১ টায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়াম, ময়মনসিংহ এ ধর্ম ও আর্থ-সামাজিক প্রেক্ষাপটে পুরোহিত ও সেবাইতদের দক্ষতা বৃদ্ধিকরণ প্রকল্প (২য় পর্যায়) এর ময়মনসিংহ জেলা কার্যালয়ের অধীনে ভাতাপ্রাপ্ত পুরোহিত ও সেবাইতদের ১ম বার্ষিক সম্মেলন -২০২২ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ দেশের উন্নয়ন যেমন আজকের বিশ্বের বিস্ময়- রোলমডেল; ঠিক তেমনি এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিও বিশ্বের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।

প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় সম্প্রীতি রক্ষা, সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদকাসক্তি ও অন্যান্য সামাজিক সংকটের বিরুদ্ধে জনমত গঠনের জন্য ধর্মীয় নেতৃবৃন্দকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে ।

প্রতিমন্ত্রী আরও বলেন, হিন্দু সম্প্রদায়ের পুরোহিত ও সেবাইতদেরকে ধর্মীয় ও আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে এবং সকল ধর্মের মানুষের মাঝে সম্প্রীতি বজায় রাখতে দেশব্যাপী পুরোহিত ও সেবাইত প্রশিক্ষণ প্রকল্পটি চালু করা হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, প্রশিক্ষণ গ্রহণের ফলে পুরোহিত ও সেবাইতগণের ধর্মীয় জ্ঞান বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নয়ন হয়েছে।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রশিক্ষণ প্রাপ্ত নিয়ে পুরোহিত ও সেবাইতগণ তারা নিজে এবং পার্শ্ববর্তী মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির মাধ্যমে সমাজে প্রচলিত কুসংস্কার ও বিভিন্ন সামাজিক অবক্ষয় যেমন মাদকাসক্তি বাল্যবিবাহ যৌতুক সন্ত্রাস পরিবেশ বিপর্যয় রোধে শুকরিয়া পালন করছে এবং মানব সম্পদ গড়ে তুলতে সহায়তা করছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ