বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

তুরস্ক সফরে যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স, সম্পর্কের বরফ কি গলছে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গলতে শুরু করেছে সৌদি আরব-তুরস্ক সম্পর্কের বরফ। চলতি সপ্তাহেই রাষ্ট্রীয় সফরে আঙ্কারা যাচ্ছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। খবর আলআজিরার।

শুক্রবার (১৭ জুন) তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান নিজেই নিশ্চিত করেন এ তথ্য। ২০১৮ সালে খাশোগি হত্যাকাণ্ডের পর এটিই হতে যাচ্ছে বিন সালমানের প্রথম আঙ্কারা সফর। আগামী ২২ জুন নির্ধারিত হয়েছে তার সফরের তারিখ।

সৌদি ক্রাউন প্রিন্সের সফর নিয়ে এরদোগান বলেন, আগামী ২২ জুন তুরস্ক সফরে আসছেন সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আঙ্কারায় যুবরাজ ও তার প্রতিনিধিদের সাথে দ্বিপাক্ষিক আলোচনায় বসবো। ভবিষ্যতে রিয়াদ-আঙ্কারা সম্পর্ক কীভাবে আরও জোরালো করা যায় সে বিষয়েও কথা বলবো।

এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আলোচনায় বসবেন দুই নেতা। কূটনৈতিক পর্যায়েও হবে কয়েকটি বৈঠক। বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ডের জেরে চরম অবনতি হয় আঙ্কারা-রিয়াদ সম্পর্কের। ওই ঘটনার চার বছর পর সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে দুই পক্ষ থেকেই। যার অংশ হিসেবে গত এপ্রিলে সৌদি সফরে যান প্রেসিডেন্ট এরদোগান।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ