বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ১৭ কোটি মানুষ যুক্ত হবে: নৌ-প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নৌ-পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ই মার্চ রেসকোর্স মাঠে যে ভাষণ দিয়েছিলেন, তাঁর সেই ভাষণ শুধু রেসকোর্স মাঠেই সীমাবদ্ধ ছিল না, সাড়ে ৭ কোটি বাঙালির হৃদয় ছুঁয়ে গিয়েছিল। তেমনি ৫০ বছর পরে বাংলাদেশ এমন একটি দিন উদযাপন করতে যাচ্ছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানও শুধু লাখ লাখ মানুষ নয়, ১৭ কোটি মানুষ যুক্ত হবে।

আজ শনিবার সন্ধ্যায় মাদারীপুরের শিবচরের বাংলাবাজার ইলিয়াস আহমেদ চৌধুরী ঘাটে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল ও ঘাট এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এসময় নৌ-পরিবহণ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও মাদারীপুর পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সহকারী পুলিশ সুপার মো. আনিসুর রহমান, শিবচর থানার ওসি মো. মিরাজ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এসময় নৌ-পরিবহণমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর জনসভায় কেউ বলছে ১০ লাখ, কেউ বলছে ২৫ লাখ, কেউ বলছে ৩০ লাখ মানুষের উপস্থিতি হবে। আসলে এটা বড় বিষয় নয়। বাংলাদেশের ১৭ কোটি মানুষই সেদিন পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হবে। সবারই দৃষ্টি থাকবে এখানে। কাজেই এটা সংখ্যা দিয়ে নিরুপণ করা যাবে না।

নৌ-প্রতিমন্ত্রী জনসভার প্রস্তুতি সম্পর্কে বলেন, নৌ-পরিবহণ মন্ত্রণালয়, সেতু বিভাগ, জেলা প্রশাসন, আওয়ামী লীগসহ সবাই সমন্বিতভাবে জনসভা সফল করতে কাজ করছে। দক্ষিণাঞ্চল থেকে যেসকল লঞ্চ এখানে আসবে সেগুলো এখানে যাতে ভালভাবে ভিড়তে পারে, সে ব্যাপারে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য এখানে ২০টি পন্টুন বসানো হচ্ছে। পানির উচ্চতা বাড়লে যাত্রী নামাতে ট্রলারও থাকবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ