বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

পানিবন্দি মানুষের কষ্টের মধ্যেও সরকারের উৎসব থামছে না: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বন্যাকবলিত পানিবন্দি মানুষের কষ্টের মধ্যেও সরকারের উৎসব থামছে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার (১৮ জুন) সকালে রাজধানীর ভাটার থানা ওয়ার্ড বিএনপির সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। তার অভিযোগ, পদ্মাসেতুর উদ্বোধন বিনষ্টের অভিযোগ সরকারের অপপ্রচার। ষড়যন্ত্র হয়ে থাকলে তা প্রকাশ করার দাবি জানান ফখরুল।

বিএনপি মহাসচিব বলেন, সরকারের অপরিকল্পিত ব্রিজ ও বাঁধের কারণে বন্যা বেড়েছে। দুর্নীতির মহোৎসব হিসেবে যেখানে সেখানে অবৈধ স্থাপনা তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। আরও বলেন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সাজাপ্রাপ্ত আসামি হাজী সেলিমকে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়া হলেও খালেদা জিয়াকে তা দেয়া হচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ