বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬ ।। ১৬ আশ্বিন ১৪৩৩ ।। ২০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মিরপুরে উচ্ছেদ অভিযানে হামলা-ভাঙচুর, ৪ মামলায় আসামি ২ হাজার প্রবীণদের সুস্থতায় সুষম খাদ্য ও সঠিক পরিচর্যা জরুরি ‘যৌথ অভিযান নয়, আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত কার্যক্রম নিয়মিত প্রক্রিয়া’ হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ২২ মসজিদুল হারামের ধর্মীয় বিষয়ক উপপ্রধান নিয়োগ হোয়াটসঅ্যাপ বিজনেসে নতুন নিয়ম, নির্দিষ্ট মেসেজে গুনতে হবে টাকা সৌদিতে ইসলাম অবমাননার মামলায় শ্রীলঙ্কান তরুণের মৃত্যুদণ্ড ‘প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে কাজ করছে সরকার’ ভারতে প্রতিবাদ সত্ত্বেও ভেঙে ফেলা হলো ঐতিহাসিক মসজিদের অংশ বিশেষ

বানভাসীদের পাশে দাঁড়ানোর আহ্বান জমিয়ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল কাইয়ুম শেখ: সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কিশোরগঞ্জের বন্যা পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। উত্তর জনপদের জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারীর ডিমলার অবস্থাও ভাল নয়।

দুর্ভোগ-দুর্দশার যেখানে কোন সীমাপরিসীমা নেই সেখানে পঞ্চাশ-ষাট লক্ষ টাকার ত্রাণ পর্যাপ্ত হওয়ার কথা নয়। এমনিতেই মুষলধারে বৃষ্টি। সাথে আছে পাহাড়ি ঢল!

এমতাবস্থায় কোথায় আশ্রয় নেবে মানুষ? কী খেয়ে তারা দিনাতিপাত করবে? গত পরশু দিন বৃহস্পতিবার দিনব্যাপী জমিয়তের পক্ষ থেকে সাধ্যমত ত্রাণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে সরেজমিনে ভয়াবহতা ও অসহায়ত্বের যে চিত্র দেখে এসেছেন তা বর্ণনাতীত বলে এক স্ট্যাটাসে উল্লেখ করেন জমিয়ত মহাসচিব।

দলমত নির্বিশেষে যারা নিজেদের সাধ্যমত বন্যার্ত জনতার পাশে দাঁড়াচ্ছেন মহান আল্লাহ তাদের সকলের ত্যাগ কবুল করার প্রার্থনা করেন। এরপর সামর্থ্যবানদেরকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, আসুন! আমরা নিজ নিজ জায়গা থেকে বানভাসীদের সেবায় নিজেকে যুক্ত করি এবং দোয়া ও ইস্তেগফারে মনযোগী হই।

তিনি তার সেই ফেসবুকীয় স্ট্যাটাসে নিম্নোক্ত হাদীসটি উল্লেখ করেন হজরত আবদুল্লাহ ইবনু আমর রা. বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা দয়ালুদের উপর দয়া ও অনুগ্রহ করেন। যারা জমিনে বসবাস করছে তাদের প্রতি তোমরা দয়া কর, তাহলে যিনি আকাশে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন। (সুনানে তিরমিজি, হাদিস : ১৯২৪)

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ