রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা ধরে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

ঈদের আগের ৫ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আগামী ১ জুলাই। আর ঈদের ফিরতি টিকিটি বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে গত ১৪ জুলাই রেল ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের ৩ জুলাই, ৮ জুলাইয়ের ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি হবে। অন্যদিকে ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই বিক্রি করা হবে।

রেল মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা সোমবার (২০ জুন) জানান, আগামী ২২ জুন সকাল ১১টায় রেল ভবনে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তাই এখন আর কিছু বলা যাচ্ছে না।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ