বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

উত্তর প্রদেশে বুলডোজারে চড়ে বিয়ে করতে গেল পাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে বুলডোজারে চড়ে বিয়ে করতে গেছেন একজন পাত্র। বুলডোজার নিয়ে বর হাজির হতেই লোক সমাগম বেড়ে যায়। উপস্থিত লোকজন সাজানো বুলডোজারের সঙ্গে 'সেলফি' তোলার জন্য হুড়োহুড়ি শুরু করে দেন।

উত্তর প্রদেশের বাহরাইচের শ্রাবস্তি রোডের বাসিন্দারা এ ঘটনার সাক্ষী থাকলেন।

কনে রুবিনা শংকরপুরের বাসিন্দা। তার পরিবারও বুলডোজার দেখে তাজ্জব বনে গেছেন!
বুলডোজার-সহ ওই শোভাযাত্রা দেখে বেশ আনন্দে মেতেছেন স্থানীয়রাও। অনেকেই মজা করে বলছেন, বুলডোজার বাবা কী জয়!

প্রসঙ্গত, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথকে উদ্দেশ্য করে অনেকেই বুলডোজার বাবা বলে থাকেন। বাহরাইচের বিজেপি বিধায়ক অনুপমা জয়সওয়াল জানান, বুলডোজার সুষ্ঠ প্রশাসনের প্রতীক হয়ে উঠেছে এ রাজ্যে।

তবে বিজেপি বিধায়কের মন্তব্যের সমালোচনাও হচ্ছে। সমালোচকদের বক্তব্য, ওই বিয়েতে নিছক কৌতুকের বশে বুলডোজার ব্যবহার করা হলেও আসলে বুলডোজার হলো ধ্বংসের প্রতীক।

সম্প্রতি ভারতের সুপ্রিম কোর্ট যোগি আদিত্যনাথের প্রশাসনকে সতর্ক করে জানিয়েছে, বেআইনিভাবে বুলডোজার নীতি প্রয়োগ করা যাবে না।

সূত্র: ইন্ডিয়া টাইমস

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ