বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

অস্ট্রেলিয়ার সিনেটে প্রথম হিজাবধারী নারী ফাতিমা পেমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে সিনেটের জন্য লেবার পার্টি থেকে নির্বাচিত ফাতিমা পেমান প্রথম হিজাবধারী সিনেটর  (২৭)।

সোমবার এক্সপ্রেস নিউজ এক প্রতিবেদনে জানায়, আফগান মুসলিম নারী ফাতিমা পেমান পশ্চিম অস্ট্রেলিয়া থেকে সিনেটে নির্বাচিত হয়েছেন। অস্ট্রেলিয়ার পার্লামেন্টে হিজাব পরা প্রথম নারী তিনি।

ফাতিমা পেমান বলেন, ‘আমি নতুন দায়িত্বে নির্বাচিত হতে পেরে খুবই গর্বিত। অভিবাসী ও সংখ্যালঘুদের প্রতি দুর্ব্যবহারের বিরুদ্ধে আমি সংগ্রাম চালিয়ে যাব।’

উল্লেখ্য, ফাতিমা পেমান আট বছর বয়সে তার মা ও তিন ভাই-বোনের সাথে অভিবাসী হিসেবে অস্ট্রেলিয়ায় এসেছিলেন। সেখানেই তিনি উচ্চ শিক্ষা লাভ করেন। পরে রাজনৈতিক দল লেবার পার্টিতে যোগ দেন।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবিনস ও উপ-প্রধানমন্ত্রী প্যাট্রিক গোরম্যানও ফাতিমা পেমানের সিনেটের সদস্য হওয়ায় খবরে খুশি প্রকাশ করেন।

সূত্র : এক্সপ্রেস নিউজ

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ