শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ডলারের দর আরও বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডলারের দর আরও বাড়াল বাংলাদেশ ব্যাংক। মঙ্গলবার প্রতি ডলারে ১০ পয়সা বাড়িয়ে আন্তব্যাংকে ডলারের দর ঠিক করা হয়েছে ৯২ টাকা ৯০ পয়সা। এ নিয়ে চলতি অর্থবছরে এ পর্যন্ত প্রতি ডলারে দর বাড়ল ৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ।

বাজার ঠিক রাখতে বিভিন্ন ব্যাংকের কাছে এরই মধ্যে ৭ বিলিয়ন ডলারের বেশি বিক্রি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

দীর্ঘদিন ধরে আন্তঃব্যাংকে ডলারের দর ৮৪ টাকা ৮০ পয়সায় অপরিবর্তিত ছিল। তবে আমদানি ব্যাপক বাড়লেও রেমিট্যান্স কমাসহ বিভিন্ন কারণে গত আগস্ট থেকে ডলারের দর একটু করে বাড়তে বাড়তে এ পর্যায়ে আসে।

গত বৃহস্পতিবার অবশ্য প্রতি ডলার ৯২ টাকা ৮৫ পয়সায় উঠে। সেখান থেকে ৫ পয়সা কমে সোমবার আবার ৯২ টাকা ৮০ পয়সায় নামে।

চলতি বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে ডলারের দর ছিল ৮৫ টাকা ৮০ পয়সা। আর চলতি অর্থবছরের শুরুতে ছিল ৮৪ টাকা ৮০ পয়সা। এ হিসেবে চলতি বছরে এ পর্যন্ত দর বাড়ে ৭ টাকা ১০ পয়সা। আর চলতি অর্থবছরের এ পর্যন্ত বেড়েছে ৮ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৫৫ শতাংশ।

ডলার বিক্রির ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৪২ বিলিয়ন ডলারের নিচে নেমেছে। এর আগে গত আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারের ওপরে ছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ