রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

পদ্মা সেতু উদ্বোধনের দিন ৩ সেতুর টোল মওকুফ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন দেশের তিনটি সেতুর টোল মওকুফ করেছে সরকার। সেতু তিনটি হলো- বুড়িগঙ্গা, ধলেশ্বরী ও আড়িয়াল খাঁ।

সোমবার (২০ জুন) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, পদ্মা সেতু উদ্বোধনের দিন (কেবল ২৫ জুন) অভ্যাগত অতিথিদের যানবাহনসহ সাধারণ যানবাহনের যানজট-বিহীন নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার স্বার্থে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের একই করিডোরে অবস্থিত বুড়িগঙ্গা সেতু, ধলেশ্বরী সেতু ও আড়িয়াল খাঁ সেতুর টোল মওকুফ করা হলো।

দেশের সবচেয়ে বড় সেতুটি উদ্বোধনের দিন ৬৪ জেলায় উৎসবের জন্য সরকারের নির্দেশনা রয়েছে। ২৫ জুন সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতুর উদ্বোধন করবেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ