বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মালিতে সশস্ত্র হামলায় শতাধিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: আফ্রিকার মধ্য মালিতে সন্দেহভাজন সশস্ত্র বিদ্রোহীদের হামলায় একশজনের বেশি বেসামরিক লোক নিহত হয়েছেন বলে সরকার বলেছে। কাতিবা মাকিনা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা শনিবার গভীর রাতে মোপ্তি অঞ্চলের অন্তত তিনটি গ্রামে হামলা চালিয়েছে।

সোমবার এক বিবৃতিতে সরকার এ কথা জানায়। বিবৃতিতে আরো বলা হয়, অন্তত ১৩২ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং কিছুসংখ্যক অপরাধীকে চিহ্নিত করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, আল-কায়েদার সঙ্গে যুক্ত সংগঠন মাকিনা কাতিবার যোদ্ধারা ওই বেসামরিক লোকজনকে ঠাণ্ডা মাথায় হত্যা করেছে।

বাঙ্কাসের মেয়র মোলায়ে গুইন্দো বার্তা সংস্থা এপিকে বলেছেন, ঠিক কী ঘটেছে তা জানতে তদন্তকারীরা ঘটনাস্থলে গিয়েছেন।

মালি এবং মধ্য সাহেল অঞ্চলে কয়েক মাস ধরে একের পর এক বেসামরিক গণহত্যা হয়েছে। এজন্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে দোষারোপ করা হয়েছে। সূত্র: আল জাজিরা

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ