রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
নিকাব নিয়ে বিএনপির এমপির বক্তব্যে সংসদে উত্তাপ ভারতজুড়ে অশান্তির বিরুদ্ধে জমিয়তে উলামায়ে হিন্দের ৬ দফা বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী

মুফতি আব্দুল হালিম বোখারীর মৃত্যুতে ড. আ ফ ম খালিদের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

চট্টগ্রামের আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার পরিচালক ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড ইত্তেহাদের সাধারণ সম্পাদক হাকিমুল ইসলাম আল্লামা শাহ মুফতি আব্দুল হালীম বোখারীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামেয়া আরাবিয়া ইসলামিয়া জিরির মুহাদ্দিস, লেখক ও গবেষক আল্লামা ড. আ ফ ম খালিদ হোসেন।

শোকবার্তায় ড. আ ফ ম খালিদ বলেন, বোখারী সাহেব আমার শিক্ষক। হযরতের ইন্তেকালে আমি শোকাভিভূত। জীবনের ৫০ বছর তিনি হাদীসের খিদমত করেন। তিনি তাহাভি, তিরমিজি ও বোখারী শরীফের ব্যাখ্যাগ্রন্থ লিখেছেন।

এছাড়া তিনি স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, জাতি একজন মুরব্বি, হাদীস বিশেষজ্ঞ হারালো। আমি তার রূহের মাগফিরাত কামনা করি এবং পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানাই।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

এর আগে রোববার বাদ মাগরিব হঠাৎ শ্বাস কষ্টজনিত রোগে অসুস্থ হয়ে পড়েন মুফতি আব্দুল হালীম বোখারী। পরে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পরে তাকে আইসিইউতে স্থানান্তর করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ