শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
গোলাপগঞ্জে শাহীন উদ্দিন আহমদ ৩য় মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত জামিয়া মাহমুদিয়া মেরাদিয়ার বার্ষিক মাহফিল কাল, প্রধান মেহমান আসজাদ মাদানী ‘শেখ হাসিনাকে দেশে ফেরানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন, বাকি সিদ্ধান্ত ভারতের’ গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ ডায়াবেটিস প্রতিরোধে ইসলামের নির্দেশনা গাজীপুরে ট্রেন আটকে এলাকাবাসীর বিক্ষোভ শিক্ষাপ্রতিষ্ঠানে সহশিক্ষা বন্ধের আহ্বান জাতীয় মসজিদের খতিবের বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিমের তালিকা প্রকাশ নিজ দেশে সংবর্ধিত মসজিদে নববির রওজা মোবারকের একমাত্র চাবিরক্ষক একই রাতে দুই মহীরুহের বিদায়, শোক দ্বিগুণ হয়েছিল মুফতি তাকী উসমানীর

‘মুসলিমদের নি*পীড়নে ভা*রতে অ*ন্যায়ের প্রতীক হয়ে উঠছে বুলডোজার’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

ভারতে মুসলিমদের নিপীড়নে অন্যায়ের প্রতীক হয়ে উঠেছে বুলডোজার।

সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যমের বরাতে ডেইলি জং এক প্রতিবেদনে জানায়, ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে বুলডোজার ব্যবহার করছে। বিজেপি মুসলমানদের সম্পত্তি ধ্বংস করতেও বুলডোজার ব্যবহার করছে।

ব্রিটিশ সংবাদ মাধ্যম তাদের প্রতিবেদনে আরো যোগ করে, অবৈধ স্থাপনার অভিযোগে এলাহাবাদে মুসলিম রাজনৈতিক কর্মী জাভেদ আহমেদের বাড়ি ভেঙে দেয়া হয়েছে।

ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদকারীদের মূল পরিকল্পনাকারী হওয়ার অভিযোগে জাভেদকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে সমালোচকরা বলেন, জাভেদ আহমেদের বাড়ি ভেঙে তাকে শাস্তি দিয়েছে বিজেপি সরকার।

ভারতের সাবেক বিচারক ও আইনজীবীরাও বিজেপির বুলডোজার ব্যবহারের নিন্দা করেন। দেশটির সাবেক বিচারক ও আইনজীবীদের অনেকেই মুসলিমদের নিপীড়নের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আদালতের কাছে দাবিও জানান।

সূত্র : ডেইলি জং

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ