রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বিআরটি প্রকল্প নিয়ে সভা করলেন প্রধানমন্ত্রী সাইবার হামলার শিকার ইরানের ৪ প্রধান ব্যাংক ময়মনসিংহে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু ৪০ জন পরিদর্শক দিয়ে হাজার হাজার মাদরাসা কীভাবে সামলাচ্ছে বেফাক? ইসলামি মূল্যবোধ ও অধিকার রক্ষার আন্দোলন জোরদার হবে: আমিরে মজলিস নবী-সাহাবি নিয়ে বেফাঁস মন্তব্য, তোপের মুখে ক্ষমা চাইলেন ‘জামায়াতি’ বিশ্লেষক ১৭ জুন থেকে সারাদেশে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় শুরু প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগে মন্ত্রিপরিষদের সম্মতি নেই: শিক্ষামন্ত্রী আদ্-দ্বীনের শিক্ষার্থীদের ও ইন্টার্ন চিকিৎসকদের অন্য হাসপাতালে যুক্ত করার নির্দেশ বজ্রপাতে মাদরাসার শিক্ষকসহ মৃত্যু ২

সাবেক প্রতিমন্ত্রী রেদোয়ান আহমেদের জামিন বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী, সাবেক বিএনপি নেতা ও বর্তমান এলডিপি নেতা রেদোয়ান আহমেদের জামিন বাতিল করে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ জুন) হাইকোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ নির্দেশ দেন।

একই সঙ্গে এক বছরের মধ্যে মামলাটি নিম্ন আদালতে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়।

গত ৯ মার্চ মামলার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দেন হাইকোর্ট। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান।

২০০৭ সালের ১৯ ডিসেম্বর জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৩০ লাখ ৯৭ হাজার টাকার সম্পদ ও এক কোটি ৩৬ লাখ ৫৫ হাজার ৮২৮ টাকার তথ্য গোপন করার অভিযোগে রেদোয়ান আহমেদের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন দুদকের তৎকালীন সহকারী পরিচালক শাহীন আরা মমতাজ।

২০০৮ সালের ৭ জুলাই মামলার তদন্ত শেষ করে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। পরে একই বছর মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন রেদোয়ান আহমেদ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ