মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
পাঠ্যবইয়ের মান যাচাইয়ে মধ্যরাতে ৬ প্রেসে শিক্ষামন্ত্রীর আকস্মিক পরিদর্শন মধ্যপ্রাচ্যে অস্থিরতায় বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম আল-আকসায় ইসরায়েলি কর্মকাণ্ডের তীব্র নিন্দা সৌদি আরবের যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারীদের সঙ্গে পৃথক আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান ইয়েমেনে তীব্র সংঘাত: ২৪ ঘণ্টায় ৪৭৬ হুথি যোদ্ধা হতাহত, দাবি সেনাবাহিনীর বইমেলায় শাপলা কর্নার পরিদর্শন করলেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি মাওলানা নুরুল ইসলাম খাঁনকে দেখতে হাসপাতালে জমিয়ত নেতৃবৃন্দ ঢাকা থেকে নিখোঁজ মাদরাসা ছাত্রকে পাওয়া গেল চাঁদপুরে, নেপথ্যে যে কারণ আল জামিয়াতুল ইমদাদিয়ায় দুই দিনব্যাপী সিরাতুন্নবী মাহফিল শুরু ১৩ নভেম্বর ২৯ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি

ঢাকা দক্ষিণে চালু হচ্ছে ৬ কৃষক বাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সাশ্রয়ী মূল্যে নিরাপদ খাদ্যের সহজপ্রাপ্যতা নগর এলাকার বাসিন্দাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। নগর এলাকায় কৃষকের বাজার স্থাপনের মাধ্যমে এ চ্যালেঞ্জ অনেকটাই মোকাবিলা করা সম্ভব।

কৃষকের বাজার এমন একটি বাজার ব্যবস্থা যেখানে মধ্যস্বত্বভোগীদের অনুপস্থিতিতে কৃষকগণ সরাসরি তার নিরাপদ খাদ্যপণ্য ভোক্তার কাছে পৌঁছে দেন। ফলে ভোক্তাদের জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাবারের যোগান নিশ্চিতের পাশাপাশি কৃষকরাও আর্থিকভাবে লাভবান হবেন।

এ বিবেচনায় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা ফুড সিস্টেম প্রকল্পের আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে স্থাপিত হতে যাচ্ছে ৬টি কৃষকের বাজার, যেখানে প্রতি সপ্তাহে কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণিসম্পদ অধিদফতর এবং মৎস্য অধিদফতর কর্তৃক যাচাইকৃত ১০ জন কৃষক তাদের উৎপাদিত নিরাপদ পণ্য ক্রেতাদের কাছে সরাসরি বিক্রি করবেন।

আজ মঙ্গলবার (২৮ জুন) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের শীতলক্ষ্যা হলে অ্যাম্বেসি অব দি কিংডম অব দি নেদারল্যান্ডস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের সম্মিলিত উদ্যোগে আয়োজিত ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে এলাকাভিত্তিক কৃষকের বাজার স্থাপন’ শীর্ষক প্রকল্পের প্রারম্ভিক সভায় বক্তারা এ কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ। এছাড়া আরও বক্তব্য দেন ঢাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ওয়ার্ড নং ১ এর কাউন্সিলর মো. মাহবুবুল আলম, ওয়ার্ড নং ১৯ এর কাউন্সিলর আবুল বাশার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. ফজলে শামসুল কবীর, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব মেরীনা নাজনীন, অঞ্চল-৩ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জনাব বাবর আলী মীর, প্যানেল মেয়র মো. শহীদ উল্লাহ, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ফুড সিটি কো-অর্ডিনেটর শরীফা পারভীন, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট এর গাউস পিয়ারী, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কে জে এম আবদুল আউয়াল, সাব এসিস্টেন্ট লাইভস্টক অফিসার মো জসীমউদ্দিন, জেলা মৎস্য কর্মকর্তা বিএম মোস্তফা কামাল।

অনু