বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদানের ঘোষণা যুক্তরাষ্ট্রের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মধ্যপ্রচ্যে সফররত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফিলিস্তিনিদের চিকিৎসার জন্য ১০ কোটি ডলার অনুদান দেওয়ার কথা ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

ইসরাইল অধিকৃত পূর্ব জেরুজালেমে অগাস্টা ভিক্টরিরিয়া হাসপাতাল পরিদর্শনকালে শুক্রবার এ ঘোষণা দেন বাইডেন। খবর আনাদোলুর।

বাইডেন বলেন, আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে- পূর্ব জেরুজালেমের হাসপাতালটিতে আরও ১০০ মিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। এর ফলে ফিলিস্তিনি লোকজন আরও বেশি চিকিৎসাসেবা পাবেন।

বাইডেন আরও বলেন, আমি চাই ইসরাইলিদের মতো ফিলিস্তিনি জনগণও একই ধরনের স্বাস্থ্যসেবা পাক। এ ক্ষেত্রে যাতে কোন ধরণের বৈষম্য না হয়।

শুক্রবার পূর্ব জেরুজালেম সফরের সময় কোন ইসরাইলি বা ফিলিস্তিনি নিরাপত্তারক্ষী সঙ্গে রাখেননি। পূর্ব জেরুজালেমের পর বাইডেন ফিলিস্তিনের প্রাচীন শহর বেথেলহেম পরিদর্শন করেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ