বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

কুয়েতের নতুন প্রধানমন্ত্রী শেখ সাবাহ আল সালেম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: কুয়েতের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শেখ মোহাম্মদ সাবাহ আল-সালেম আল-সাবাহকে নিযুক্ত করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৯ জুলাই) এ বিষয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। সেই সঙ্গে শেখ মোহাম্মদ আল-সাবাহকে নতুন সরকারের সদস্য মনোনীত করার নির্দেশও হয়েছে।

শেখ সাবাহ আল খালিদ প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করার পর থেকে প্রায় তিন মাস ধরে দেশটির প্রধানমন্ত্রীর পদ শূন্য ছিল।

নতুন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ সাবাহ ১৯৫৫ সালে জন্মগ্রহণ করেন। তিনি কুয়েতের ১২তম আমির শেখ সাবাহ আল সালেম আল সাবাহের চতুর্থ ছেলে। তার বাবা শেখ সাবাহ আল সালেম ১৯৬৫-১৯৭৭ সাল পর্যন্ত কুয়েত শাসন করেছিলেন।

এর আগে শেখ মোহাম্মদ আল সাবাহ কুয়েতের উপ-প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৩ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে কুয়েতের রাষ্ট্রদূত নিযুক্ত হন। ২০০১ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত তিনি এ পদে বহাল ছিলেন। ২০০৩ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্বে ছিলেন।

শেখ মোহাম্মদ ক্যালিফোর্নিয়ার ক্লেরমন্ট কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি ও মধ্যপ্রাচ্য স্টাডিজে পিএইচডি করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ