বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

আরব বিশ্বকে পাশে চাইছে রাশিয়া, কায়রোতে ল্যাভরভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ আরব লীগের নেতাদের উদ্দেশে ভাষণে তাদের সহযোগিতা চাইবেন বলে সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।

রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ বর্তমানে মিসর সফরে রয়েছেন। কায়রোতেই আরব লীগের সদর দপ্তর। ইউক্রেন আগ্রাসনের কারণে আন্তর্জাতিক চাপের মুখে আরব বিশ্বকে পাশে পেতে চাইছে রাশিয়া।

আজ রোববার কায়রোতে মিসরের পররাষ্ট্রমন্ত্রী সামেহ শোকরির সঙ্গে বৈঠক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। মিসরের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ভালো। গম ও অস্ত্রশস্ত্রের বাণিজ্য রয়েছে দুই দেশের মধ্যে। এ ছাড়া রাশিয়ার ইউক্রেন আগ্রাসন শুরুর আগ পর্যন্ত রাশিয়া থেকে বিপুল সংখ্যক পর্যটকও পেয়েছে মিসর।

মিসর সফর শেষ করে ইথিওপিয়া ও উগান্ডা এবং কঙ্গো-ব্রাজাভিল সফর করবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভ। পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, ‘উপনিবেশিক আমল থেকেই আফ্রিকার মানুষজনের স্বাধীনতা সংগ্রামে আন্তরিকভাবে পাশে থেকেছে রাশিয়া।’

নিবন্ধে ইউক্রেন প্রসঙ্গে আফ্রিকার দেশগুলোর মধ্যপন্থা অবলম্বনের প্রশংসা করেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।

এ যুদ্ধের কারণে আফ্রিকার অনেক দেশ খাদ্যসংকটে পড়েছে। আফ্রিকার ৪০ শতাংশের গম সরবরাহ করে রাশিয়া ও ইউক্রেন। মিসর ইউক্রেনের গমের বিরাট ক্রেতা। শুধু ২০১৯ সালে ইউক্রেন থেকে ৩৬ লাখ ২০ হাজার টন গম আমদানি করে মিসর।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ