বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

আমাদের সামনে ইমরান খান কিছুই না: মাওলানা ফজলুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পাকিস্তানে পিডিএম প্রধান মাওলানা ফজলুর রেহমান বলেছেন, আমাদের সামনে ইমরান খান কিছুৃই না। তাকে হুমকি হিসেবে দেখা উচিত নয়।

এ জন্য তিনি বর্তমান জোট সরকারকে ইন্সট্রাকশন বা নির্দেশিকা অনুসরণ করে চলার পরামর্শ দেন। বলেন, তা না হলে তাদের সামনেই সংকট দেখা দেবে।

জিও নিউজকে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পিটিআই প্রধান ইমরান খানের মূল্য কি সে বিষয়ে তারা জানেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের রয়েছে ‘ইউনিটি অব কমান্ডের’ মর্যাদা।

সেই মোতাবেক তাকে চলার পরামর্শ দেন তিনি। ইমরান খান প্রধানমন্ত্রী থাকাকালে যেসব অনিয়ম বা দুর্নীতি হয়েছে সে বিষয়ে বর্তমান জোট সরকার নীরব- এ বিষয়ে অভিযোগ করেছেন তিনি।

পিটিআই প্রধান ইমরান খান ও জোটগত দলগুলোর মধ্যে ‘কোমল হস্তক্ষেপের’ মাধ্যমে এস্টাবলিশমেন্ট বা সেনাবাহিনী মধ্যস্থতার বিষয়ে মাওলানা ফজলু বলেন, জোট সরকার কোনো ‘কোমল বা কঠিন হস্তক্ষেপ’ মেনে নেয় না।

আমি দেখতে চাই সেনাবাহিনী, জেনারেলরা এবং বিচার বিভাগ নিরপেক্ষ আছে। প্রতিটি প্রতিষ্ঠানকে তার নিজস্ব সীমারেখার ভিতরে থাকা উচিত। এ সময়ে সেনাবাহিনী এবং বিচার বিভাগের সমর্থন ছিল ইমরান খানের প্রতি- এ অভিযোগ করেন মাওলানা ফজলু। তবে জোট সরকার ক্ষমতায় আসার পর পরই তারা নিরপেক্ষ আছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ