বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

বিশ্বে করোনায় আরও ১৮৮৯ মৃত্যু, আক্রান্ত বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৫৯ হাজার ৭৪৪ জন; যা আগের দিনের তুলনায় বেড়েছে প্রায় ৩৫ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৮৮৯ জনের।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৪৩ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৯ হাজার ৯১২ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯২ জনের এবং শনাক্ত হয়েছে ১ লাখ ১০ হাজার ৫৫৫ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪৬ হাজার ৪৬১ জন এবং মৃত ৩০৮ জন। ইতালিতে আক্রান্ত ৬৩ হাজার ৮৩৭ জন এবং মৃত্যু ২০৭ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ২৫ হাজার ৬৯২ জন এবং মৃত্যু হয়েছে ২৮ জনের। জাপানে মৃত ১০৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৮০ হাজার ২২৬ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৮২ জন এবং আক্রান্ত ৪৯ হাজার ৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৯ হাজার ২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৭৪৭ জন এবং ৩৪ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৪৪ জন এবং মৃত্যু হয়েছে ১২ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ