বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ ।। ২৩ আশ্বিন ১৪৩৩ ।। ২৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জে রোলিং কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক সড়কে চাঁদাবাজি নিয়ন্ত্রণে নতুন কমিটি, শৃঙ্খলা ফেরার আশা ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার ইজতেমা উপলক্ষে খেলাফত মজলিসের সঙ্গে আঞ্জুমানে হেফাজতের মতবিনিময় তুরস্কে দুই বছরের কুরআন শিক্ষায় বৃত্তি পেলেন ৭ বাংলাদেশি নারী ইফার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা নির্ধারণে জরুরি নির্দেশনা জামিআ দারুল উলূম মতিঝিলের সিনিয়র মুহাদ্দিস মাওলানা নজরুল ইসলামের ইন্তেকাল ইউক্রেনে রাতভর রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় ৫ শিশুসহ নিহত ২৮ ৮ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি

বিশ্বে করোনায় আরও ১২৪১ মৃত্যু, আক্রান্ত কমেছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ৯১৬ জন; যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪২ হাজার। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪১ জনের।

মঙ্গলবার (২ আগস্ট) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ২৭ লাখ ৪৪ হাজার ৭৭৯ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ২১ হাজার ৫৫৬ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ১৩১ জনের এবং শনাক্ত হয়েছে ৫২ হাজার ৩৮১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ২২ হাজার ৯০৫ জন এবং মৃত ২১৪ জন। ইতালিতে আক্রান্ত ১৮ হাজার ৮১৩ জন এবং মৃত্যু ১২১ জনের। গত ২৪ ঘণ্টায় তাইওয়ানে আক্রান্ত ১৬ হাজার ৫৮৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। জাপানে মৃত ৭৮ জন এবং আক্রান্ত ১ লাখ ৯৬ হাজার ৮১২ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৪৯ জন এবং আক্রান্ত ৩৩ হাজার ৪২ জন।

গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ১০ হাজার ৮২৪ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ১০৮ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে। চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫০২ জন এবং মৃত্যু হয়েছে ৪৫ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ