বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

গওহরডাঙ্গা মাদরাসার প্রবীণ মুহাদ্দিস মাওলানা ফরিদ আহমদের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

আল্লামা শামসুল হক ফরিদপুরী প্রতিষ্ঠত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসার প্রবীন মুহাদ্দিস, মাওলানা ফরিদ আহমদ (রুপসা হুজুর) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ বুধবার সন্ধ্যায় তিনি ইন্তেকাল করেন। তার ছাত্র মাওলানা আবদুল হান্নান গওহরী আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি আরো জানান, মাওলানা ফরিদ আহমদের জানাযার নামাজ আগামীকাল সকাল ১০টায় জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসায় অনুষ্ঠিত হবে। মৃত্যুর সময় তার বয়স হয়েছিলো আনুমানিক ৮৫ বছর। তিনি তিন ছেলে, দুই মেয়ে ও স্ত্রী রেখে যান।

জানা যায় তিনি আল্লামা শামসুল হক ফরিদপুরী প্রতিষ্ঠত জামিয়া ইসলামিয়া দারুল উলুম খাদেমুল ইসলাম গওহরডাঙ্গা মাদরাসায় ১৯৮৪ সালে আসেন। এরপর থেকে মাদরাসার খেদমতে নিজের জীবন অতিবাহিত করেন।

জানাযা শেষে আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. এর কবরের পাশে মাকবারায়ে শাসছিয়ায় দাফন করা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ