মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৪ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


জামায়াত আমিরের বিএনপি ‘ছাড়ার’ ঘোষণা স্যোশাল মিডিয়ায় ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপির সঙ্গে জোটবদ্ধ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওতে বিএনপির সঙ্গে তাদের আর জোট নেই। বিষয়টি আনুষ্ঠানিকভাবে বৈঠক করেই সিদ্ধান্ত হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে ভার্চুয়াল অনুষ্ঠানে ভিডিওতে এমন বক্তব্য দিলেও মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে জামায়াত আমিরের বক্তব্য। দলটির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা এমন সিদ্ধান্তের কথা জানানোর কারণে আমিরকে ধন্যবাদ দিচ্ছেন। কেউ কেউ আরও আগে জোট ছাড়া উচিত ছিল বলে মন্তব্য করছেন। যদিও বিষয়টি নিয়ে বিএনপি অনেকটা চুপচাপ। তাদের নেতাকর্মীরা এ নিয়ে তেমন কথা বলছেন না। এমনকি শীর্ষ নেতারাও বিষয়টি নিয়ে কথা বলতে খুব একটা আগ্রহী নন।

এদিকে জামায়াত আমিরের বক্তব্য ঠিক কবে কোন অনুষ্ঠানে দেওয়া তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে একটি সূত্র বলছে, শনিবার রাতে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল এক অনুষ্ঠানে তিনি এমন বক্তব্য রেখেছেন।

এরআগে ১৯৯৯ সালের ৬ জানুয়ারি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ, জামায়াতের তৎকালীন আমির গোলাম আযম এবং ইসলামী ঐক্যজোটের তৎকালীন চেয়ারম্যান শায়খুল হাদিস আজিজুল হককে সঙ্গে নিয়ে চারদলীয় জোট গঠন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

এরপর থেকে সম্পর্কের টানাপোড়েন, অভিমানে জামায়াতের জোটের বৈঠক বর্জন করার মতো ঘটনাও ঘটেছে। বিএনপির কিছু কিছু নেতা বিভিন্ন সময় জামায়াত ছাড়ার বিষয়ে প্রকাশ্যে বক্তব্যও দিয়েছেন। কিন্তু জামায়াতের পক্ষ থেকে এ নিয়ে এতদিন কেউ মুখ খোলেননি। এই প্রথম দলের শীর্ষ ব্যক্তি আমির ডা. শফিকুর রহমান ঘরোয়া একটি ভার্চুয়াল বৈঠকে জোটের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরলেন।

২০০৬ সালের ২৮ অক্টোবর জোট তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেদিন বাংলাদেশ পথ হারিয়েছিল। সেটা আর ফিরে আসেনি। বছরের পর বছর পর এই ধরনের অকার্যকর জোট চলতে পারে না- এমন দাবি করে তিনি বলেন, এই জোটের সঙ্গে বিভিন্ন দল যারা আছেন, বিশেষ করে প্রধান দলের (বিএনপি) এই জোটকে কার্যকর করার কোনো চিন্তা নাই।

বিষয়টা আমাদের কাছে স্পষ্ট দিবালোকের মতো এবং তারা আমাদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিয়েছে। এখন বাস্তবতা হচ্ছে নিজস্ব অবস্থান থেকে আল্লাহর ওপর ভর করে পথ চলা। তবে হ্যাঁ জাতীয় স্বার্থে এ