শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

জ্বালানী তেলের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি: খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সরকার জ্বালানী তেলের দাম লিটারপ্রতি অস্বাভাবিকভাবে ৪৪ টাকার মত বাড়ানোর ২৪ দিন পর গতকাল ৫ টাকা করে কমিয়েছে। লোক দেখানো দাম না কমিয়ে জ্বালানী তেলের দাম অন্তত পূর্বের অবস্থায় ফিরিয়ে আনার দাবি জানিয়েছে খেলাফত মজলিস।

আজ মঙ্গলবার এক যুক্ত বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, গত ৫ আগস্ট হঠাৎ করে জ্বালানী তেলের দাম ৫০ শতাংশের মত বাড়ানোর ফলে পরিবহন ভাড়া সহ জীবন ধারণের সবকিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মধ্যবিত্ত পরিবারে যেখানে নাভিশ্বাস উঠেছে সেখানে নিন্মবিত্ত ও দরিদ্র জনগোষ্ঠির এখন বেঁচে থাকা বড় দায়।

বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম যখন অনেক কম ছিল তখনও সরকার বেশি দরে বিক্রয় করে প্রায় ৪৪ হাজার কোটি টাকা লাভ করেছে। এখন সে লভ্যাংশ থেকে ভর্তুকি দিয়ে জ্বালানী তেলের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে হবে। মাত্র ৫ টাকা কমিয়ে লোক দেখানো মূল্য হ্রাস করে জনগণের সাথে তামাশা করা হচ্ছে। আমরা অবিলম্বে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জ্বালানী তেলের দাম কমিয়ে অন্তত পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।জ্বালানী তেলের দাম পূর্বাবস্থায় ফিরিয়ে আনার দাবি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ