শনিবার, ১৩ জুন ২০২৬ ।। ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৭ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ফেনীর মাওলানা মিজানুর রহমান কাসেমীর ইন্তেকাল, জানাজা বিকাল ৩টায় হরমুজে জাহাজ লক্ষ্য করে ছোড়া ইরানের সব ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের শিক্ষাব্যবস্থাকে মালয়েশিয়া-অস্ট্রেলিয়ার মানে উন্নীত করার কাজ চলছে: শিক্ষামন্ত্রী ইসলামী যুব আন্দোলনের ঈদ পুনর্মিলনী ও থানা প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের নতুন দায়িত্বে মুফতি মুহাম্মাদুল্লাহ এমপি গুজরাটে গুঁড়িয়ে দেওয়া হলো শতাধিক মুসলিম বাড়ি রাশিয়ার জাতীয় দিবসের অনুষ্ঠানে আমিরে মজলিস প্রাথমিকে সংগীত, নাট্যকলার পরিবর্তে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবি জাতীয় শিক্ষক ফোরামের দিন-রাত দুই শিফটে কাজ করবেন পরিচ্ছন্নতাকর্মীরা: ডিএনসিসি প্রশাসক বিভ্রাটের প্রায় একঘণ্টা পর সচল ফেসবুক-ম্যাসেঞ্জার

ওমরাহ করতে সৌদি আরবে তাসকিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পবিত্র ওমরাহ হজ পালন করতে দেখা গেল বাংলাদেশের ক্রিকেটার তাসকিন আহমেদকে। গতকাল শনিবার রাতে ওমরাহ পাললের জন্য সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন এ পেসার।

আজ রোববার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে ছবিসহ একটি লেখা শেয়ার করেন তাসকিন।

ক্যাপশনে তিনি লিখেছেন, ‘পৃথিবীর সকল মুসলিম ভাই-বোন কে আল্লাহ তা'আলা তাঁর পবিত্র মক্কা-মদিনায় বারবার হাজির হয়ে ঈমান আমলকে পরিশুদ্ধ করার তাওফিক দান করুন। আমিন!!’

জানা গেছে, আগামী ২১ সেপ্টেম্বর পবিত্র হজ পালন শেষে ঢাকায় ফিরবেন তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ। এরপর ২২ তারিখ জাতীয় দলের সঙ্গে দুবাইয়ের বিমান ধরবেন তিনি।

দুবাই পৌঁছে ২৫ এবং ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ দল।

এরপরে ২৮ সেপ্টেম্বর দেশে ফিরবে তারা। ১ অক্টোবর নিউজিল্যান্ডের বিমান ধরবে বাংলাদেশ। সেখানে ৭ অক্টোবর থেকে ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ করবে। সেই সিরিজ শেষ করে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়া যাবেন সাকিবের দল। সেখানেও দলের সাথে রয়েছেন তাসকিন আহমেদ।

-এসআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ